ছাতকে দু’পক্ষের বন্ধুক যুদ্ধে শতাধিক অাহত : গুলিবিদ্ধ ২২ জন
- Update Time : ০৩:২২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে তিন ঘন্ট্যা ব্যাপি দু’পক্ষের মধ্যে মুখামুখি বন্ধুক যুদ্ধে উভয়ের মধ্যে শতাধিক লোকজন আহত হয়েছেন । গুলিবৃদ্ধ ২০জনকে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিন্থিত নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪৬ রাউন্ড ফাকা গুলি ও ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে মুখামুখি সংঘষ নিয়ন্ত্রতে আনতে সক্ষম হয়েছেন । এ ঘটনায় এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার কালারুকা ইউপির মুক্তির গ্রামের তেরাব আলীর পুত্র মইন উদ্দিন ও সিরাজ মনজুর মধ্যে টেম্পুতে উঠা নিয়ে হাতাহাতির জের নিয়ে একই গ্রামের সাবেক চেয়ারম্যান নজরুল হক ও ইউপির সদস্য আব্দুল মতিনের মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে। তাদের দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে । সোমবার রাত ৯টায় মনজু ও নিতাই নেতৃত্বে সাবেক চেয়ারম্যান নজরুল হক বাড়িতে হামলা চালায়। এ হামলার ঘটনার প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে মুখামুখি তিন ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা পাল্টির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে সহকারি পুলিশ সার্কেল দোলন মিয়া ও ওসি আতিকুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে ৪৬রাউন্ড ফাকা গুলি ও ১২রাউন্ড টিয়ার সেল মেরে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে পুলিশ । এ সংঘর্ষে ২২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলেন, আব্দুল হেকিম, শফিউল, ইয়াসিন আলী, মইন উদ্দিন, সাবেক চেয়ারম্যান নজরুল হক, মুহিবুল, ইজ্জাদুর হক, রুবেল, আরিফ, নুর আলম, পাবেল, শাহ আলম, রাসেল, হুমাইন, আনছার আলী, রইছ আলী, কয়েস আহমদ, দুলাল মিয়া, নিজাম উদ্দিন, হেলাল, সমছু মিয়া ও রহিম আলীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নজরুল হক জানান, তচ্ছু ঘটনা নিয়ে আব্দুল মতিন মেম্বারের নেতৃত্বে আমাদের বাড়িতে টুকে দেশী অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনা প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষ শুরু হয়।
এদিকে আব্দুল মতিন এ হামলার ঘটনাটি অস্বীকার করে বলেন, সাবেক চেয়ারম্যান নজরুল হকের নেতৃত্বে আমার ছোট ভাই মনজুর উপর হামলা করেন। এ নিয়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আতিকুর রহমান ।পুলিশ জানিয়েছে, টেম্পুতে উঠা নিয়ে দু’পক্ষের মধ্যে তোমুল সংঘর্ষ বাধেঁ।





























