০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৮ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি

  • Update Time : ০৮:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাসান আহমদ, ছাতক :: সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-জৈন্তাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় বৈদ্যুতিক খুটি বসানো নিয়ে সাবেক ইউপি সদস্য আনসার মিয়ার সাথে একই এলাকার সুরুজ মিয়ার বাকবিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়।

সংঘর্ষে গুরুতর আহত জাহেদ হোসেন (২৬), রমজান আলী (১৬), শাহজাহান মিয়া (৪৫), সাহেদ হোসেন (২৩), মোতাহার হোসেন (২৬), মনিরুজ্জামান (২৫), নুরুজ্জামান (৩২) ও সরুজ্জামান (১৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৮ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি

Update Time : ০৮:১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮