০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ আহত ১০

  • Update Time : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় ছাতকের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শিশুদের মারামারির ঘটনা নিয়ে এক সালিশ বৈঠকে নোয়ারাই গ্রামের কমর আলী ও ইদন আলীর পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত কমর আলী, জাবেদ আলী, আমির আলী, আকমল মোস্তফা ও মুক্তার আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ আহত ১০

Update Time : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০