০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, গুলিবিদ্ধ ২০জন

  • Update Time : ১১:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন ২০ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, গ্রামের শাহবাজ মিয়া মেম্বার ও মাসুক মিয়ার মধ্যে পুর্ব বিরোধের জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয়পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শাহবাজ মেম্বারের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলী সহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ বলে জানান লোকমান মিয়া। মাসুক মিয়ার পক্ষের মাসুম আহমদ, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছ আহমদ, আবদুল আজিজ, মিলন আহমদ, সুজন আহমদ সহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন মাসুম আহমদ। সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। স্থানীয় একাধিক লোক জানিয়েছেন সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দিদার আহমদ জানান পরিস্থিতি বর্তমানে শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলাগুলির বিষয়টি উভয়পক্ষের লোকজন তাকে অবহিত করেছেন। গ্রামে ৬ টি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। তাৎক্ষনিকভাবে এগুলো চেক করে ব্যবহারের কোনো আলামত পাওয়া যায় নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০, গুলিবিদ্ধ ২০জন

Update Time : ১১:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০