১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক

  • Update Time : ০১:০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্র‌তি‌নি‌ধি :: সুনামগঞ্জের ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নানশ্রীচক-এলংগি দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের আহতদের ছাতক, কৈতক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ দ্রুত ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহতরা চিকিৎসাধীন আছেন এবং ঘটনার নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় স্কুলের একটি গাছ কাটা নিয়ে গ্রামের ময়না মিয়া ও আব্দুল জলিল পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত দুদু মিয়া, শাহাবুদ্দীন, আব্দুল হেকিম, হাফিজ আইন উদ্দিন, মিজান আহমদ, বিলাল আহমদ, নজরুল ইসলাম,বাদশা মিয়া, জয়নাল আবেদীন, দিলাল মিয়া, হাসনাত, কালাশাহ, ফজল মিয়া, কাইয়ুম, সাইদুর রহমান, মোস্তফা, লিলু মিয়া, বারিক মিয়া, সদরুল আমিন, নুরুল আমিনসহ ৩২জনকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের ছাতক ও কৈতক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।ছাতক থানা ওসি মোস্তফা কামাল সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক

Update Time : ০১:০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০