০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • Update Time : ০১:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: “মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্য নিয়ে ২০২১-২২ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২(দুই) দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণের শেষ দিন বিকেলে কর্মশালায় অংশ নেয়া কৃষক- কৃষাণীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন। বুধবার শুরু হওয়া দু’দিন ব্যাপী অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থী কৃষক ও কৃষাণীগন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Update Time : ০১:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২