ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- Update Time : ০৭:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাটি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত চন্দন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দন মিয়ার মারা যান।
চন্দন মিয়া ছাতক উপজেলার জাউয়াকাজার ইউনিয়নের কাইস্তকোনা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
জানা যায়, জাউয়াবাজার ইউনিয়নের খাড়াই গ্রামের মৃত ইউনুছ আলীর স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী জোসনা বেগমের বাড়ির পশ্চিম পাশে সীমানা নিয়ে একই গ্রামে মৃত তোতা মিয়ার ছেলে ইকবালের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে রাস্তার মাটি ভরাট নিয়ে ইকবাল ও চন্দন মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত প্রবাসীর পক্ষের চন্দন আলীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সংঘর্ষে অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, প্রবাসী জোসনা বেগমের সকল সম্পত্তি চন্দন মিয়া দেখাশোনা করে আসছিলেন। এ ঘটনায় কাওছার আহমদ নামের এক যুবককে পুলিশ আটক করেছে।



























