০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গ্রামে উত্তেজনা

  • Update Time : ১২:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শী গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও রবিবার বিকেলে গ্রামে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে শনিবার বিকেলে উত্তরকুর্শী গ্রামের আকবর আলীর বাড়িতে হামলা করে একই গ্রামের সেবুল ও তার লোকজন। এসময় আকবর আলী ও সেবুল মিয়া পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আকবর আলী, কাওছার, হোসাইন, পারভেজ, নুরুজ্জামান, হাজেরা বেগম, গেদন বিবি ও ফখরুলকে শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে সেবুল মিয়া পক্ষের আহত নুর উদ্দিন, রাসেল, কাউসারসহ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে হাসপাতালে রোগী ভর্তির পর আকবর আলী কনাই মিয়া ও আনা মিয়া ওষুধ আনতে ইমারজেন্সি গেইটে গেলে সেবুল মিয়া পক্ষের লোকজন তাদের উপর হামলা করেছে এমন অভিযোগ করেন আকবর আলী। শনিবার মধ্যরাতে হাসপাতালের ইমারজেন্সি গেইটে এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ তে কল দিয়ে তারা পুলিশের সহায়তা চেয়েছেন। কল পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল এলাকায় গিয়ে হামলাকারীদের আটক করতে পারেনি। হামলার ভয়ে চিকিৎসা না নিয়েই হাসপাতালে ভর্তি হওয়া আকবর আলী পক্ষের আহত ৩ জন রবিবার ভোরে হাসপাতাল ত্যাগ করেছে বলে ও তিনি জানিয়েছেন । ছাতক থানার ওসি মোহম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেলে উত্তরকুর্শী গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত ১৪ জনকে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের হয়নি। সিলেটের ওসমানী হাসপাতালের সামনে হামলা হয়েছে এ প্রসংগে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান,খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কাহারা হামলা করেছে অভিযোগকারীরা বলতে পারেনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গ্রামে উত্তেজনা

Update Time : ১২:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২