০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দিনব্যাপী অনুষ্টিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী

  • Update Time : ০৬:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ছাতক রেলওয়ে মাঠে এ প্রাণী সম্পদ প্রদর্শনী (মেলা) অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এবং সাজু তালুকদার ও ইমান আলী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ও আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধূরী। প্রর্দশনীতে স্বাগত বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, সুনামগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আসাদুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের অালমগীর হোসেন, দিগেন্দ্র লাল, সুমন চক্রবর্ত্রী, অমিতাব সরকার, শামিম আহমদ, জাকির মিয়া, ইউপি এলএফএফ’র শামিম আহমদ, আলাল মিয়া, আব্দুল কাহার, জ্যোৎসা বেগম, জাকারিয়া আহমদ, শংকর দত্ত প্রমুখ। প্রদর্শনীতে ৪০ টি ষ্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, বিড়াল, মোরগ, ঘোড়া, টার্কি, কবুতর সহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন করা হয়েছে। পরে খামারিদের মধ্যে নগদ অর্থ, সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। খামারী শুকুর আলী জানান, তিনি গরু নিয়ে মেলায় উপস্থিত হলে ও তাকে রেজিষ্ট্রেশন দেয়া হয়নি। এ ভাবে অনেকেই ফিরে গেছেন। এদিকে উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আসাদ আহমেদ টিটু জানান, ডেইরি ফার্ম মালিকদের এ প্রদর্শনীতে জানানো হয়নি। ফলে মেলায় বসানো ৪০ টি ষ্টলের মধ্যে ২০ টি ষ্টলই ফাঁকা ছিলো। বিদেশি জাতের ষাঁড়, গাভী বা বাচ্চা (বাছুর) মেলায় প্রদর্শিত হয় নি। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই মেলার কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের আলমগীর হোসেন জানান উপজেলায় ৩৫ টি রেজিষ্ট্রেশনকৃত খামারসহ মোট খামার রয়েছে ১২০ টি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, ফার্ম মালিকদের জানানোর জন্য উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দিনব্যাপী অনুষ্টিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী

Update Time : ০৬:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২