ছাতকে তালামীযের উদ্যােগে জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন শাখার উদ্যােগে আয়োজিত তালামীযে ইসলামিয়া ৩৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ১ম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অাজ বুধবার (২০ ফেব্রুয়ারি) বুধবার লাকেশ্বর দাখিল মাদ্রাসার হলরুমে মো: সুহেল তাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আনোয়ার হুসাইন সালেহী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকেশ্বর দাখিল মাদ্রাসার সহ সুপার মাও: আব্দুর রকিব, সহকারী শিক্ষক আবুল কাশেম। বিচারক মন্ডলর দায়িত্ব পালন করেন লাকেশ্বর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন তালামীযের সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন তালামীযের সহ সভাপতি হাফিজ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, লাকেশ্বর আঞ্চলিক শাখার সভাপতি হুছাম উদ্দিন জামিল, লাকেশ্বর দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজ কাওছার আহমদ প্রমুখ। জ্ঞান প্রতিযোগিতায় তিনটি দল অংশ গ্রহন করে -(১) ইছামতী দল (২) ময়নামতী দল (৩) মধুমতী দল। তিন দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় (ময়নামতী দল) বিজয়ী দলকে পুরষ্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি





























