ছাতকে তালামীযের আলোচনা সভায় রামাদানের পবিত্রতা রক্ষা করুন : রফিকুল ইসলাম তালুকদার
- Update Time : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার বলেন, রোযা প্রত্যেক মুমিনের জন্য ফরয একটি ইবাদত। বছরে এক মাস মুমিনগণ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোযা রাখেন। রামাদান মুসলমানদের মনে প্রশান্তি সৃষ্টি করে। এই মাস আল্লাহর দরবারে দু’আ কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়। এসময়ে মুমিনগণ ইবাদতে মশগুল থাকেন এবং বেশি বেশি আমল করার চেষ্টা করেন। আল্লাহ তায়ালা এই মাসে আমল করার অনুকূল পরিবেশ তৈরি করে দেন। যে শয়তান মানুষকে সারাবছর নেকআমল থেকে বিচ্যুত করার চেষ্টায় থাকে, তাকেও এ মাসে বেঁধে রাখা হয়। মকবুল এই মাসের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো এমন বিষয় থেকে নিজে বিরত থাকা ও মানুষকে বিরত রাখা, যেসব বিষয় রামাদানের পবিত্রতা নষ্ট করে দেয়। সোমবার (২৮ মার্চ) বাদ আছর সুনামগঞ্জের ছাতকের লাকেশ্বর বাজারে সংগঠনের স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলা আয়োজিত ‘রামাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি আব্দুল মুক্তাদির ফয়জুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুছাম উদ্দিন জামিল’র পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বাহা, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মো. মুহাইমিনুল হক, লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল গফুর, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি হাফিয গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখার সহ-সভাপতি মোহাম্মদ সুহেল তাজ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ রেদওয়ান আহমদ চৌধুরী, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল আহমদ মাহিন, সদস্য কলিম উদ্দিন মিলন প্রমুখ।


























