ছাতকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির সমাবেশ
- Update Time : ০১:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ছাতকের ইসলামপুর ইউনিয়নের মাদরাসা বাজার সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা রশিদ আহমদ মাসুক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, এড আবদুল আহাদ, সাবেক সদস্য নুরুল হক, আতিকুর রহমান আতিক, আবদুস সামাদ, সিলেট মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন ময়না, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, রুকন চৌধুরী, কামাল চৌধুরী, শাহীনুল হক চৌধুরী, নিজাম উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, পৌর বিএনপি নেতা আবদুল কাদির, ইলিয়াছ মিয়া, ফরিদ উদ্দীন, মনির উদ্দীন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, সৈয়দ আহমদ লেচু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব শংকর কুমার দাস, বিএনপি নেতা বুরহান উদ্দিন সুরত, নবী হোসেন, এড রাহী তালুকদার, লায়েক চৌধুরী, আনোয়ার হোসেন, ফয়েজ আহমদ সাজু, মুহিবুর মেম্বার, পৌর যুবদল নেতা কামাল মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচীব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব ওলিউর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাইয়ুব চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা জহির আহমদ, ওয়াসিম আহমদ, নুরুজ্জামান সুর্য, ইউনিয়ন ছাত্র দল নেতা সৌধ উজ্জামান ফাহাদ, আবুল হামজা প্রমুখ।


























