ছাতকে ড্রীম ফিউচার ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল ও পুরস্কার বিতরণ
- Update Time : ১২:১৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ ড্রীম ফিউচার ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাফইন্যাল সম্পন্ন হয়েছে। গ্রামের বন্দরপাড়া-নয়াপুল সংলগ্ন মাঠে রাউলীর দুইভাই ফুটবল দলের মুখোমুখি হয় ড্রীম ফিউচার ফুটবল একাডেমী। ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে ড্রীম ফিউচার ফুটবল একাডেমী ৪-৩ গোলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
একাডেমীর সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক হেলাল আহমদ ও আমিনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, স্থানীয় হাছিদ আলী, আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, প্রবাসী মুরাদুজ্জামান চৌধুরী, স্থানীয় রাসেল আহমদ, এমরান আহমদ, আজির উদ্দিন, আসকর মিয়া, মিনহাজ আহমদ, খেলা পরিচালক আইনুল হক, শিক্ষক সাইদ রাসনুর, একাডেমীর সিরাজুল ইসলাম সিজ্জিল, সাইদুল ইসলাম, সাজুর আহমদ, জাবের আহমদ, রুহুল ইসলাম, জুবায়ের আহমদ, ইমন হোসেন, সুলেমান আহমদ, রুমেল আহমদ, মুহাম্মদ মাছুম মিয়া, শাহীনুর রহমান, মামুন আহমদ, ফাহিদ আহমদ, সাইদুর রহমান, আবু সাইদ উজ্জল, পারভেজ আহমদ, মুহাম্মদ শাহ আলম, শহিদ আলম, নুর আলম, মিজানুর রহমান, মাসেদ মিয়া, আনোয়ার হোসেন, মিনহাজ আহমদ, জায়েদ আহমদ, সুমন মিয়া, কামরান আহমদ প্রমূখ। এরআগে টুর্নামেন্টের ফাইন্যাল ম্যাচে দুইভাই রাউলীর মুখোমুখি হয় ড্রীম ফিউচার ফুটবল একাডেমী সিংচাপইড়। টুর্নামেন্টের পুরস্কার দুটি প্রদান করেন ছাতক-দোয়ারা যুব উন্নয়ন পরিষদ ইউকে’র সাধারণ সম্পাদক হাজী আলী আহমদ ও তাঁর স্বজন ব্যবসায়ি মিনহাজ আহমদ।





























