০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
- Update Time : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী ছামী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে তার বিরুদ্ধে ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নং (জিআর-১১৮) দায়ের করেন। এমদাদুর রহমান ছামী উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আশরাফুর রহমান চৌধুরীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


























