০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

  • Update Time : ১০:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী তাজ উদ্দিন তাজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ছাতক সদর ইউনিয়নের বাউসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজ উদ্দিন তাজুর বাউসা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই জহিরুল ইসলাম অভিযান চালিয়ে বাউসা বাজার থেকে তাকে গ্রেফতার করেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, তাজ উদ্দিন তাজুর বিরুদ্ধে ছাতক ও দোয়ারা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

এদিকে পুলিশের পৃথক অভিযানে একটি চেক ডিজ অনার মামলার পলাতক আসামী জাপা নেতা মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুক মিয়া কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।  তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

Update Time : ১০:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯