১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

  • Update Time : ১০:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে ট্রাক এবং সিএনজি ফোরষ্ট্রোকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ ব্যক্তি নিহত এবং নারীসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিফুল ইসলাম (০৬) উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র এবং নিহত নাজিমুল হক (২২) উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রী শিশু আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। গুরুতর আহত নাজিমুল হক, সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুল হকের মৃত্যু ঘটে। দূর্ঘটনা কবলিত সিএনজিটি জব্ধ করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

Update Time : ১০:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১