০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে জায়গা-জমির বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত

  • Update Time : ০৫:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খছরু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খছরু মিয়া ও মজু মিয়ার মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। শনিবার রাতে এ নিয়ে খছরু মিয়া ও মজু মিয়ার মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খছরু মিয়াসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর অাহত খছরু মিয়াকে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। খছরু মিয়া জহিরপুর গ্রামের আলতাব আলীর পুত্র। জানা যায়, খছরু মিয়া ও মজু মিয়া একই বাড়ির বাসিন্দা ও আত্মীয় সম্পর্কে তারা একে অপরের তালতো ভাই । সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে জায়গা-জমির বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত

Update Time : ০৫:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১