০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে জালিয়াত চক্রের দু’সদস্য থানায় রিমান্ডে

  • Update Time : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে জালিয়াত চক্রের দুই সদস্যকে থানায় রিমান্ডে আনা হয়েছে। মঙ্গলবার আফতাব উদ্দিন ও ফয়ছল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রিমান্ডে আনা হয়েছে। আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ইয়াসিন মুন্সী। গত ২৮ সেপ্টেম্বর রাতে ছাতক শহরের বাগবাড়ী স্কুল এলাকার একটি দোকান থেকে আফতাব উদ্দিন (২৬) নামের এক জালিয়াতকে আটক করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের রনমঙ্গল গ্রামের সিরাজ আলীর পুত্র। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য আফতাব উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার হেফাজতে থাকা ব্যাংকের ১৫টি পাশ বহি, ১৭টি সাদা ষ্ট্যাম্প, অসংখ্য পর্চা, ভূমি অফিসের ৪টি ভলিয়ম ও ভূমি অফিসের কর্মকর্তাদের ৬টি সীল উদ্ধার করা হয়। এদিকে তার দেয়া তথ্যমতে শহরের ক্লাবরোড এলাকার একটি সীল তৈরির দোকান থেকে দুটি কম্পিউটার পিসিসহ ফয়সল আহমদ (২২) নামের একজনকে আটক করা হয়। এ দোকান থেকে ৩টি জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ৭টি সীল উদ্ধার করা হয়েছে। ফয়সল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আরশ আলীর পুত্র। উদ্ধারকৃত সীলের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সাবেক এসিল্যান্ড, সার্ভেয়ার, ইউপি সদস্যা, তসদিককৃত সীলসহ ভূমি অফিসের কর্মকর্তাদের সীল রয়েছে। এসব জাল-জালিয়াতির ঘটনায় জড়িত জালিয়াত চক্রের ১২জনের বিরুদ্ধে গত মঙ্গলবার ছাতক থানায় একটি মামলা (নং২৬) দায়ের করেন ভূমি অফিসের নাজির মোহাম্মদ লাল মিয়া। এদিকে জালিয়াত চক্রের মুহিবুর রহমান মেম্বার সহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে সোমবার ছাতকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার লোকজন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে জালিয়াত চক্রের দু’সদস্য থানায় রিমান্ডে

Update Time : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০