০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে জামায়াতের দুই নেতা আটক
- Update Time : ০৫:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি ব্যবসায়ী জুনেদ আহমদকে আটক করেছে পুলিশ। সোমবার (১আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ধারণ বাজার থেকে মাওলানা আকবর আলীকে এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে জুনেদ আহমদকে আটক করা হয়। মাওলানা আকবর আলী উত্তর খুরমা ইউনিয়নের শেওতেরপাড়া গ্রামের মদরিছ আলীর ছেলে ও জুনেদ আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের হাফিজ জমশেদ আলীর ছেলে। সিনিয়র এএসপি সার্কেল (ছাতক) সঞ্জয় চন্দ্র মল্লিক ২ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


























