০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Update Time : ০৬:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে। শনিবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। “বেশি-বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র প্রথম দিনে উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাটিয়ে মৎস্য সপ্তাহ’র ব্যাপক প্রচারণা করেছে মৎস্য বিভাগ। ৩ অক্টোবর জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার ছাতকে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক তমাল পোদ্দার, মাহবুব আলম, আমির আলী, মৎস্য চাষী মহী উদ্দিন, উপজেলা মৎস্য কার্যালয়ের মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Update Time : ০৬:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ আগস্ট ২০২১