ছাতকে জাইকার উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ
- Update Time : ০৬:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার উদ্যোগে এবং যুব ও ক্রীড়া উন্নয়ণ সংক্রান্ত স্থায়ী কমিটির সহযোগিতায় ১০ দিন ব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করা হয়েছে। ১৫ জন বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হবে। বৃহষ্পতিবার উপজেলা সন্মেলন কক্ষে সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ প্রমুখ।


























