ছাতকে জননেতা মাওঃ শফিক উদ্দিনের জানাজা সম্পন্ন, মানুষের ঢল
- Update Time : ১১:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, বিশ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, জাতীয় নির্বাচনে ছাতক-দোয়ারা বাজার থেকে সংসদ সদস্য পদে দুইবারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জননেতা মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা শায়খ হাফিজ মাওঃ মজদুদ্দীন আহমদ। শনিবার বিকেল সাড়ে ৫টায় ছাতকের গোবিনগঞ্জ পয়েন্ট এলাকার মাঠে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী- পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ঢাকা থেকে বিকেলে মরদেহবাহী গাড়িটি মরহুমের নির্বাচনী এলাকায় পৌঁছিলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। মাওলানা শফিক উদ্দিনের মৃত্যুর খবরে সকাল থেকেই ছাতক- দোয়ারা বাজার নির্বাচনী এলাকা থেকে ছুটে আসেন নেতাকর্মীসহ ভক্ত অনুসারী। বাংলাদেশে ইসলামী আন্দোলনের সুপ্রতিষ্ঠিত- ব্যক্তিত্ব মাওঃ শফিক উদ্দিনের মরদেহ তার নির্বাচনী এলাকায় পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় জানাজার মাঠসহ পুরো এলাকা। ২য় জানাজা শেষে শফিক উদ্দিনের জন্মস্থান উপজেলার দীঘলবাগ গ্রামে ৩য় জানাজ শেষ পারিবারিক কবরস্থানে মাওলানা শফিক উদ্দিনকে দাফন করা হবে। ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার জননেতা মাওঃ শফিক উদ্দিনের জানাজা পূর্বে থেকে বিপুল সংখ্যক পুলিশ ছিল তৎপর। জননেতা মাওলানা শফিক উদ্দিনের এই জানাজা ছাতক-দোয়ারা বাজারে বর্তমান সময়ে বিশাল জানাজায় পরিণত হয়। জানাজার পূর্বে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন ও ছাতক পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লামা শায়খ ড. আহমদ আবদুল কাদের, খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা শায়খ আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মিয়াজী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবদুস ছবুর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ এ এ তাওফীফ, অধ্যাপক শামছুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব আলী, মুহাম্মদ আব্দুল করীম, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, সিলেট জেলা সভাপতি মাওলানা মোশাহিদ আলী, মৌলভীবাজার জেলা সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, সিলেট কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা ছামিউর রহমান মুসা, বিশিষ্ট আলেমেদ্বীন গনেশপুর মাদরাসার মুহতামীম শায়েখ আবদুল হান্নান, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, আওয়ামী লীগ নেতা ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বিশিষ্ট মুহাদ্দিস ও কলামিস্ট মাওঃ শাহ মমশাদ আহমদ, কবি-গবেষক সৈয়দ মবনু, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হান্নান, মাওলানা রওনক আহমদ, ইনজিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবীর, বায়তুল মাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, অধ্যাপক মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজি মাওঃ আবদুল অদুদ, বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ মাহফুজ আদনান, মাওঃ আবদুল মতিন, মাওঃ হাবিবুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওঃ লোকমান আহমদ, সাবেক ছাত্রনেতা মাওঃ আবদুর রহিম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সভাপতি কাজী এনামুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক, সহ সেক্রেটারি মুহিবুল ইসলাম, সৈয়দ সাইফুর রহমান, আহমদ সোহাইল, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়া উদ্দিন ইউসুফ, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মোহাম্মদ মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, মাওলানা ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, হাফিজ মাওলানা আবু সাঈদ, কাজী মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আলী খান, মাওলানা নূরুল ঈমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জমিলুল হক আমিনী, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা জহির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মঈনুল হক, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আলী আকবর, সৈয়দ রেজাউল হক, হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা শামীম আহমদ, খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাকির হোসেন সাঈদ, খেলাফত মজলিস নেতা মাওঃ আইন উদ্দিন সুজন, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস নেতা মাওঃ তফজ্জুল হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাইল খন্দকার, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি এনামুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু, মৌলভীবাজার জেলা সভাপতি হাসান খান, সিলেট মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল, পশ্চিম জেলা সেক্রেটারী মুহাম্মদ শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলার সেক্রেটারি ইসমাঈল হোসেন মৌবিন, সিলেট মহানগর অফিস ও ছাত্র কল্যাণ সম্পাদক লিটন আহমেদ জুম্মান, বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, মৌলভীবাজার শহর সেক্রেটারি শিহাব উদ্দিন, মৌলভীবাজার জেলা বায়তুলমাল সম্পাদক আনিসুল ইসলাম, সিলেট মহানগর পাঠাগার সম্পাদক রায়হান হোসাইন, প্রকাশনা ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোস্তফা আহমেদ সোহানসহ বিভিন্ন শ্রেণী- পেশার কয়েক হাজার মানুষ জানাযায় অংশ নেন। ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত্যু হাফিজ আবদুল কাইয়ুমের ছেলে জননেতা মাওলানা শফিক উদ্দিনের ৩য় জানাজা শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





























