ছাতকে ছাত্র মজলিস উপজেলা দক্ষিণ শাখা পুনর্গঠন
- Update Time : ১১:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জের ছাতক উপজেলা দক্ষিণ শাখার বার্ষিক কর্মী সমাবেশে শাখা পুনর্গঠন করা হয়েছে।
ছাত্র মজলিস ছাতক উপজেলা দক্ষিণ শাখার ২০১৯-২০সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তাজিদুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মোঃ নুর উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা শাহ কামাল সাজু।
শুক্রবার (১৫ নভেম্বর) শাখা পুনর্গঠন উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক কর্মী সমাবেশ তাজিদুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াহইয়া মাহমুদর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি আখতার হুসাইন আতিক, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা কাওছার আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি





























