ছাতকে ছাত্র মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১১:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জের ছাতক উপজেলা উত্তর শাখার উদ্যােগে বার্ষিক কর্মী সমাবেশ শুক্রবার (৮ নভেম্বর) শাহ ওয়ালিউল্লাহ একাডেমিতে শাখা সভাপতি মুস্তাফিজুর রহমান পল্লবের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর আহমদ শাওন’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি তহুর আহমদ নুমান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকিক হুসাইন, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সেক্রেটারি ফারুক আহমদ জাবেদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক ইসমাঈল হোসেন মুবিম, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ-সভাপতি মুহাম্মদ জহির আহমদ, খেলাফত মজলিস মক্কা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। কর্মী সমাবেশ পরবর্তী সভায় শাখা পূর্ণগঠন করেন সুনামগঞ্জ জেলার সেক্রেটারি তহুর আহমদ নুমান।
কর্মী সমাবেশে ছাত্র মজলিস ছাতক উত্তর শাখার ২০১৯-২০ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহরান আমিন, সেক্রেটারি মনোনিত হয়েছেন, আবু বকর আহমদ শাওন, বায়তুলমাল সম্পাদক তানভীর আহমদ, অফিস সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক ইনজামামুল ইসলাম শিমুল প্রমূখ। বিজ্ঞপ্তি





























