০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ছাত্রী অপহরণ মামলা এক যুবক জেলহাজতে

  • Update Time : ১০:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে দশম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় কামাল উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। সে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইড়গাঁও গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় ছাতক থানা পুলিশের এক অভিযানে সিলেটর বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের একটি মাদ্রাসা মার্কেট এলাকা থেকে অপহরণকৃত ওই ছাত্রীসহ কামাল উদ্দিনকে আটক করে পুলিশ। জানা যায়, গত ১৪জুন মধ্যরাতে একই ইউনিয়নের করছখালী গ্রামের জনৈক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কামাল উদ্দিন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৯জুলাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ বালাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও কামালকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র রায় বলেন, উদ্ধারকৃত ওই স্কুল ছাত্রীকে শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ছাত্রী অপহরণ মামলা এক যুবক জেলহাজতে

Update Time : ১০:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২০