ছাতকে ছাত্রীর হাতে মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্চিত
- Update Time : ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে শিক্ষক কর্তৃক এক মাদ্রাসা শিক্ষার্থীকে কু প্রস্তাব ও শারিরীকভাবে লাঞ্চিতের ঘটনার বিচার না করায় মাদ্রাসার অধ্যক্ষকে ক্লাসরুমে লাঞ্চিত করেছে আলিম পরীক্ষার্থী এক ছাত্রী। শনিবার সকালে উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসায় ক্লাস চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে মাদ্রাসায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাতক থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও আলিম পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী শাহেলা বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর কার্যালয়ে ডাকা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষ ও শিক্ষার্থী পৃথকভাবে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে শিক্ষার্থী শাহেলা বেগম মাদ্রাসার ইংরেজী শিক্ষক সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমানকে অভিযুক্ত করেছে।অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে অধ্যক্ষের কাছে দু’দফা বিচার প্রার্থী হলে তিনি এর কোন সমাধান দেননি। যার ফলে এ শিক্ষার্থী চলমান আলিম পরীক্ষায় অংশ নেয়নি। এজন্য ক্ষিপ্ত হয়ে সে অধ্যক্ষের সাথে এরূপ আচরণ করেছে বলে শিক্ষার্থী জানান। অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী দু’দিন মোবাইল ফোনে তাঁকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে স্বীকার করে জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা করা হয়েছে। এ বিষয় নিয়ে গত ২৮ মার্চ মাদ্রাসায় একটি সভাও অনুষ্টিত হয়েছে। শিক্ষার্থী শাহেলা বেগম জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে শিক্ষক রাজিবুর রহমানের বাসায় কোচিং পড়তে যায় সে। এ সময় তার সাথে অশালীন আচরণ করা হয়েছে। নানাভাবে তার সাথে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রলোভন দিয়েছেন ওই শিক্ষক। এতে সে ৬ দিন প্রাইভেট পড়ে এ শিক্ষকের কাছে পড়া বন্ধ করে দেয়। অধ্যক্ষের কাছে এ নিয়ে বিচার প্রার্থী হলে সে কোন বিচার পায়নি। এজন্য লেখাপড়া বন্ধ করে দিয়ে আলিম পরীক্ষায় অংশ নেয়নি সে। এ ঘটনায় শিক্ষার্থী বাদী হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শিক্ষার্থীর পিতা সিলেট সদর উপজেলার আলীনগর গ্রামের একরামুল হক থানায় অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাদ্রাসার ইংরেজী শিক্ষক রাজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাজিবুর রহমানকে সন্ধ্যায় আটক করেছে ছাতক থানা পুলিশ। ছাতক থানার ওসি আতিকুর রহমান আটকের বিষয় নিশ্চিত করেছেন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী জানান, মাদ্রাসা শিক্ষার্থীসহ অধ্যক্ষের বক্তব্য শুনেছি। শিক্ষার্থীকে সকলপ্রকার আইনি সহযোগিতা দেয়া হবে।





























