ছাতকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১৫
- Update Time : ০৩:৩১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ সংলগ্ন গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের কৈতক ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপন পক্ষের সাথে কলেজ ছাত্রলীগের সাধারাণ সম্পাদক নাজমুল হোসাইন রাজ পক্ষের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময়ের মধ্যে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। প্রায় আধঘন্টা ছাতক-সিলেট ও ছাতক-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যার ফলে সড়কে ৩দিকে আটকা পড়ে শত শত যাত্রী ও মালবাহী যানবাহন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে কালেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন রাজ বলেন, ৫ বছর ধরে তজম্মুল হক রিপন কলেজে অনুপস্থিত, তার ছাত্রত্ব নেই। তিনি কলেজ সভাপতি দাবি করে বাকবিতন্ডার পর ঝামেলা ও বিশৃংখলার সৃষ্টি করেছেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপন এ ঘটনার জন্য বহিরাগতদের দায়ি করেন। কেন এই সংঘর্ষ হলো, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ছাত্রলীগের কমিটি নিয়েও উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।





























