ছাতকে ছাত্রদল নেতা মিনার হোসেন আবিরের নেতৃত্বে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে ছাত্রদল নেতা মিনার হোসেন আবিরের নেতৃত্বে ছাত্রদলের নতুন কর্মী সংগ্রহ’র লক্ষ্যে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হকের সভাপতিত্বে ও ছাতক
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসীম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম হোসেন শাকিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাত্রনেতা
আলা-উদ্দিন, ছাতক উপজেলা তরুণ প্রজন্ম দলের সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল নেতা মিনার আবির, তরুণ প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ছাতক উপজেলা সরপ এর আহবায়ক জুমন আহমেদ, ছাত্রদল নেতা মারুফ আহমদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত। বিজ্ঞপ্তি





























