ছাতকে চেক ডিজঅনার মামলায় ১৯ লক্ষ টাকার অর্থ ও ১ বছরের কারাদন্ড
- Update Time : ০২:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে চেক ডিজঅনার মামলায় এক আসামিকে একবছরের বিনাশ্রম কারাদণ্ডও ১৯ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। গত ১৩ জুন সুনামগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে, মামলার আসামি কবির খাঁন দবিরকে এ দণ্ডাদেশ দিয়েছেন। মামলায় সরকারি পক্ষে আইনজীবি ছিলেন এপিপি বিশ্বজিৎ চক্রবর্তী ও আসামি পক্ষে ছিলেন আইনজীবি মোঃসাজ্জাদুর রহমান। মামলার বিবরণে জানাগেছে, ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা মোঃ চাঁদ মিয়ার সাথে শহরের ফাইজা শাড়িঘরের পরিচালক, নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের বাসিন্দা তফাজ্জুল খাঁনের পুত্র কবির খাঁনের ব্যবসা সংক্রান্ত একাধিক লেনদেন হয়েছে ২০১৯ সালের জানুয়ারিতে। শেষ পর্যন্ত মোঃ চাঁদ মিয়ার ব্যবসার ১৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাত করেন কবির খাঁন। টাকা পরিশোধের বিষয় নিয়ে একাধিক আলোচনার পর কবির খাঁন ১৩ লক্ষ ৫০ হাজার টাকার একটি ও ৫ লক্ষ টাকার আরেকটি চেক সহ দুইটি চেক দেন মোঃ চাঁদ মিয়াকে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ও ১০ মার্চ তারিখে (ইসলামি ব্যাংক সুনামগঞ্জ শাখার অনুকূলে ) চেকগুলো ব্যাংক কর্তৃক একাধিক বার ডিজঅনার করা হয়। পরে মোঃ চাঁদ মিয়া প্রতিপক্ষের বরাবরে আইনজীবি মাধ্যমে ২০১৯ সালের ২৩ জুন লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্তু আসামি আইন নির্ধারিত সময়ের মধ্যে বর্নিত টাকা পরিশোধ না করায় নিরুপায় হয়ে মোঃচাঁদ মিয়া একই সালের ৩০ জুলাই সুনামগঞ্জের আমল গ্রহণকারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন কবির খাঁনের বিরুদ্ধে। আদালত The Negotiable instruments Act.1881 এর 138 ধারায় অভিযোগটি আমলে নিয়েছেন।(মামলা নং দায়রা ৫৯৫/১৯ ও সি আর ২২৩/১৯ ছাতক)। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য- প্রমান শেষে গত ১৩ জুন ২২ ইং আসামির বিরুদ্ধে সুনামগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৯ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। বাদি মামলার রায়ের কপি হাতে পেয়েছেন গত ২০ সেপ্টেম্বর। দন্ডপ্রাপ্ত আসামি কবির খাঁন পলাতক রয়েছেন। মামলার বাদি মোঃ চাঁদ মিয়া জানান, আসামি করিব খাঁন মামলা দায়েরের পর আদালত থেকে জামিন নিয়ে এ পর্যন্ত পলাতক রয়েছেন।


























