০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে চুপিসারে বাল্যবিবাহ সম্পন্ন

  • Update Time : ০২:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে চুপিসারে এক বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে। বুধবার এ বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকা জুড়ে চলছে আলোচনা -সমালোচনা। বর আল আমিনের বয়স ১৫ বছর আর কনে কুলছুমা বেগমের বয়স হচ্ছে ১৮ বছর। জানাগেছে, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আব্দুস সালামের পুত্র আল আমিন ও একই ইউনিয়নের জয়নগর গ্রামের নবিজ আলীর কণ্যা কুলছুমা বেগমের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে উভয় পরিবারের সম্মতিতে। নোয়ারাই ইউনিয়নের জন্ম নিবন্ধন রেজিস্ট্রার অনুযায়ী বর আল আমিনের জন্ম তারিখ হচ্ছে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারী।এতে বিয়ের দিন পর্যন্ত তার বয়স ১৫ বছর ৯ মাস ২৭ দিন। আর কনে কুলছুমা বেগমের জন্ম তারিখ ২০০৪ সালের ২১ নভেম্বর। সে অনুযায়ী বিয়ের দিন পর্যন্ত তার বয়স ছিলো ১৮ বছর ১০ দিন। কাবিননামা সম্পাদনের মাধ্যমেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নোয়ারাই ইউনিয়নে জন্ম নিবন্ধন রেজিস্ট্রার অনুযায়ী আল আমিনের জন্ম ইস্যু হয়েছে ২০০৮ সালের ৫ জুলাই আর কুলছুমা বেগমের জন্ম ইস্যু হয়েছে একই সালের ৮ জুন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে চুপিসারে বাল্যবিবাহ সম্পন্ন

Update Time : ০২:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২