০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০১:১৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে বন্যার মধ্যে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাৎক্ষনিক ত্রাণ সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শনিবার বিকালে উপজেলার ধারন বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে তিনি এসব ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ প্রমুখ।





























