১০:১২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন
- Update Time : ০২:২৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাত্র-ছাত্রীদেরকে ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ করে গড়ে তুলতে সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে বৃহস্পতিবার সকাল ১১ টায় ‘ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো.গোলাম কবির।ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কৃপাসিন্ধু দাসের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহিউদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক খলিল রহমান, দেবব্রতদেব অপু, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রামেন্দু বিকাশ দে, সহযোগী অধ্যাপক বরণ কুমার চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিন উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আকবর আলী প্রমুখ।



















