ছাতকে গোপালনগর আঞ্চলিক তালামীযে’র মতবিনিময় সভা সম্পন্ন
- Update Time : ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (দক্ষিণ) উপজেলার গোপালনগর আঞ্চলিক শাখার প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) এর আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা ৯ই নভেম্বর শুক্রবার বাদ মাগরিব গোপালনগর হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রসা হলরুমে অনুষ্টিত হয়।
শাখা সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন নাজমুস সাকিব ইয়াহিয়া।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ছৈলা আফজালাবাদ ইউপি তালামীযের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সহ সাধারন সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সুমন আহমদ, সহ প্রচার সম্পাদক ফজল আহমদ, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক শামিম আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক খালেদ আহমদ, সদস্য- মামুন মিয়া, মাজহারুল ইসলাম, সাহেদ আহমদ, লায়েক আহমদ, আব্দুল হাদিস, শুয়াইবুর রহমান, পাদিম আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি



















