০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে গৃহবধূ অপহরণ ও ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় পাবেল আহমদ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও -হরিশপুর গ্রামের কয়ছর খার ছেলে।জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ছাতক পৌরশহরের রহমতভাগ এলাকা থেকে এক গৃহবধূকে দুই লম্পট অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে তারা পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ১৩ আগস্ট সকালে ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় রেখে সটকে পড়ে তারা। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনের সহায়তায় কর্তৃপক্ষ ওই গৃহবধূকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। এদিকে গৃহবধূকে অপহরণের পর পরিবারের লোকজন তার খোঁজ পায়নি। তিনদিনপর গৃহবধূ হাসপাতালে ভর্তির বিষয়টি অবহিত হয় তার পরিবার। সোমবার রাতে গৃহবধূর স্বামী বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে রাতেই থানা পুলিশের উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লম্পট পাবেলকে গ্রেফতার করতে সক্ষম হন।এ ব্যাপারে উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান জানান, গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামী পাবেল আহমদকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে গৃহবধূ অপহরণ ও ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ

Update Time : ১০:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১