০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে গদারমহল জামে মসজিদের মোতাওয়াল্লীর ইন্তেকাল
- Update Time : ০৩:২২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, গদারমহল জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আমির আলী (৬৭) ইন্তেকাল করেছেন। হাজী আমির আলী গদারমহল গ্রামের মৃত তেরাব আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুর ১২ টায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। বিকালে গদারমহল জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।





























