ছাতকে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভায় সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
- Update Time : ০৯:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ ‘আমরা কী চাই? কেন চাই? কীভাবে চাই? ‘প্রেক্ষিত প্রধান অতিথির আলোচনায় বলেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করার আহবান জানান। খেলাফত মজলিস সুনামগঞ্জের ছাতক পৌর শাখার উদ্যোগে শনিবার (২৪ মে) অনুষ্ঠিত কর্মী প্রশিক্ষণ সভায় ডা. এ এ তাওসিফ উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের যৌথ সঞ্চালনায় ছাতক বাজারস্থ মার্ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত কর্মী প্রশিক্ষণ সভায় ‘গঠনতন্ত্র ও কর্মপ্রণালী’ বিষয়ে আলোচনা পেশ করেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, ‘বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা পেশ করেন সিলেট মহানগরী সহ সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী’ বিষয়ে আলোচনা পেশ করেন সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক আখতার হুসাইন আতিক। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা দ্বীন মুহাম্মদ, মাওলানা এখলাছুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক সাকির আমীন, অফিস সম্পাদক কাজী মাওলানা আমীনুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম প্রমূখ।




























