০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে খেলাফত মজলিসের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৯:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা তিনটায় সংগঠনের পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ছাতক-দোয়ারা নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আকিক হুসাইন। যুগ্ম সচিব ফারুক আহমদের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৩ দলিয় জোটের সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন বলেন, আমি আশাবাদী ২৩দলীয় জোট সুনামগঞ্জ-৫, ছাতক- দোয়ারাবাজার আসনে অাগামী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করার জন্য অামাকে মনোনীত করবে। তাই দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে-ময়দানে কাজ করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ছাতক-দোয়ারাবাজার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম অাহবায়ক মাওলানা ফজলুর রহমান, সদস্য সচিব মাওলানা অাখতার হোসাইন, যুগ্ম সচিব মাওলানা ফারুক অাহমদ, সদস্য মাওলানা অাবু বক্কর, সংগঠনের দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, ছাতক উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা অাবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার অাহমদ, ছাতক পৌর শাখার নির্বাহী সদস্য মাওলানা মঞ্জুর অাহমদ চৌধুরি, হাফেজ সিদ্দিকুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বক্তব্যে বলেন, খেলাফত মজলিসের কর্মতৎপরতা ও জননেতা মাওলানা শফিক উদ্দিনের জনসমর্থনকে মুল্যায়ন করে এ আসন ছেড়ে দিতে হবে। আমরা বিশ্বাস করি, খেলাফত মজলিসকে এ আসন দেয়া হলে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন, জোট যদি আমাদের আসনের প্রার্থী সিলেক্ট করতে বে-ইনসাফি করে তবে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা তা বাস্তবায়নে প্রস্তুত রয়েছি। দলীয় ভাবে এ অাসনে নির্বাচন করলেও অামরা বিজয়ী হব। কারণ জনগন অামাদের সাথে ছিল অাছে এবং থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে খেলাফত মজলিসের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮