১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কোরাম সংকটে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা হয়নি

  • Update Time : ০৩:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: কোরাম সংকটের কারনে ছাতক উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় নি। বৃহস্পতিবার নির্ধারিত তারিখ ও সময়ে এ সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভায় কোনো ইউপি চেয়ারম্যান উপস্থিত হন নি। ফলে কোরাম সংকটের কারনে উপজেলা সমন্বয় কমিটির সভাটি অনুষ্ঠিত হয় নি। জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সাথে বিভিন্ন কারনে জনপ্রতিনিধিদের মতবিরোধ থাকায় চেয়ারম্যানরা সভায় অনুপস্থিত থেকেছেন। গত মাসের সভায়ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। এতে করে উপজেলা পরিষদের কর্মকান্ডে স্থবিরতা দেখা দিতে পারে। এদিকে বৃহস্পতিবার মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থিত হতে পারেন নি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির। তিনি জরুরী কাজে ঢাকা চলে গেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল প্রমুখ উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান এ ব্যাপারে জানান, উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যানদের বিভিন্ন কারনে নির্বাহী কর্মকর্তার সাথে মতবিরোধ চলে আসছে। এসব বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন জনপ্রতিনিধিরা। অদ্যকার সভায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ঘোষনা দিয়েই সভা বয়কট করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কোরাম সংকটে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা হয়নি

Update Time : ০৩:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০