১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কৈতক-সিংচাপইড় ও কালিপুর-কামারগাঁও সড়কে জনদূর্ভোগ চরমে

  • Update Time : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্র‌তি‌নি‌ধি :: সুনামগঞ্জের ছাতকের কৈতক-সিংচাপইড় ও কালিপুর-কামারগাঁও সড়ক মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। প্রত্যহ কয়েক হাজার মানুষের যাতায়াতের এ সড়কের বেহাল দশায় যেন দেখার কেউ নেই! বর্তমান সরকারের উন্নয়নের জোয়ারে যখন বাংলা‌দেশ বি‌শ্বের ৫৭তম দেশ হি‌সে‌বে স্যা‌টেলাইটের আওতায় আসল ঠিক তখন ছাতক উপ‌জেলার কৈতক-সিংচাপইড় ও কালিপুর-কামারগাঁও সড়ক দুটি স্থানীয়বাসীন্দা ও সড়‌কে চলাচলকারী যাত্রীসাধার‌ণের মরণফাঁদে পরিণত হয়েছে। এখা‌নের দুঃখ-দূর্দশা লাঘবে কেউই এগিয়ে আসছেন না।

ভুক্তভোগী জনসাধরণের অভিযোগ, এখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নকে কেবলই লাল ফিতায় বন্দি রে‌খে দিয়েছেন। সভা-সমাবেশে তাদের দেয়া উন্নয়নের ফুলঝুরি ছাড়া আর কিছুই পাচ্ছেন না। জনগনের সুখ-স্বাচ্ছন্দ্য তাদের নিকট মূখ্য বিষয় নয় ব‌লে মন্তব্য ক‌রেছেন অনে‌কেই।
স্থানীয়রা জানান, এলজিইডি’র অন্তর্ভূক্ত কৈতক-সিংচাপইড় ও কালিপুর-কামারগাঁও সড়ক দিয়ে উপজেলার ৪টি ইউনিয়নের কয়েকহাজার জনসাধারণ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন জীবন ঝুঁকি নি‌য়ে। এ সড়ক দুটি দি‌য়ে চলাচলকারী যানবাহনসহ যাত্রীসাধারণ সড়কের গর্তে পড়ে প্রতিনিয়তই ছোট-বড় অ‌নেক দূর্ঘটনায় শিকার হচ্ছেন। সড়ক দুটির একা‌ধিক স্থা‌নে ভাঙ্গন, একাধিক ব্রিজের এ্যাপ্রোচের মাটি ধস ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। বর্তমানে সড়ক দুটি যানবাহন ও পথচারী‌দের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা আরো জানান, উপ‌জেলার ভাতগাঁও, সিংচাপইড়, দক্ষিণ খুরমা ও দোলারবাজার ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর সি‌লেটসহ জেলা এবং উপজেলার বি‌ভিন্ন এলাকায় যাতায়াত করার একমাত্র যোগা‌যোগ মাধ্যম হি‌সে‌বে র্দীঘদিন থে‌কে এ সড়ক দুটি ব্যবহার করে আসছেন।

এছাড়াও বি‌ভিন্ন স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মস‌জিদগামী একা‌ধিক গ্রা‌মের মুস‌ল্লিদের‌কেও নীরবে এ কষ্ট সহ্য করে প্রতিদি‌নই এ সড়কগুলো দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা বহুল জনগুরুত্বপূর্ণ এ সড়ক দুটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কৈতক-সিংচাপইড় ও কালিপুর-কামারগাঁও সড়কে জনদূর্ভোগ চরমে

Update Time : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮