০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে কর্মকর্তাদের ইভিএম ভোটিং প্রশিক্ষণ, দক্ষিণ খুরমা ইউনিয়নের ১ টি ওয়ার্ডে উপনির্বাচন

  • Update Time : ১২:১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের একটি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে সদস্য পদ শূন্য হয়। আগামী ২০ অক্টোবর এ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণের জন্য ইভিএম ভোটগ্রহণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার ছাতক উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার। প্রশিক্ষণ প্রদান করেন ছাতক উপজেলা নির্বাচন অফিসার ফয়জুর রহমান ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়। এসময় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম উপস্থিত ছিলেন। দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভোট গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও সহকারী পোলিং অফিসারবৃন্দ দিনব্যাপী ইভিএম ভোটিং মেশিনে ভোট গ্রহণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কর্মকর্তাদের ইভিএম ভোটিং প্রশিক্ষণ, দক্ষিণ খুরমা ইউনিয়নের ১ টি ওয়ার্ডে উপনির্বাচন

Update Time : ১২:১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০