০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

  • Update Time : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু ঘটেছে। করোনা আক্রান্ত মীর আলা উদ্দিন (৬৬) সোমবার সকালে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার বাগবাড়ী এলাকার মীর আব্দুল মিয়ার পুত্র। ১৯ জুলাই মীর আলা উদ্দিনের করোনা পজেটিভ শনাক্ত হলে ২০ জুলাই তাকে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১২ জন। মীর আলা উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। সোমবার পর্যন্ত ছাতক উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩২৪ জনের। গত ৩ দিনে নতুন করে আরো আক্রান্ত হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া সহ ১৭ জন। আক্রান্তদের মধ্যে আরো রয়েছেন কৈতক হাসপাতালের ৪ জন, ছাতক হাসপাতালের ১ জন, নরসিংপুর গ্রামের ১ জন, আইনাকান্দি গ্রামের ১ জন, মধুকোনী গ্রামের ১ জন, শহরের ১ জন, মন্ডলীভোগ এলাকার ১ জন ও বাগবাড়ী এলাকার ৩ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

Update Time : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০