০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এ কেমন নির্মমতা! শত্রুতার জেরে গরুর পা কেটে বিচ্ছিন্ন, গরু জবাই করে মাংস বিতরণ

  • Update Time : ০২:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে শত্রুতাবসত একটি গরুর পা কেটে ফেলেছে এক নরপশু। রবিবার বিকেলে উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনাটি ঘটেছে। ঘিলাছড়া গ্রামের গরু ব্যবসায়ী উকিল আলীর একটি গরুর পা, দা দিয়ে কুপিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয় মৈশাপুর গ্রামের মানই মিয়ার ছেলে ছালিক মিয়া। ৫০ হাজার টাকা মূল্যের গরুটির পা কেটেও সে ক্ষান্ত হয়নি। মৈশাপুর পূর্বপাড়ার সাদ উদ্দিন, ছালিক মিয়া ও ৩ নং ওয়ার্ডের সদস্য ছায়াদ মিয়া মাঠ থেকে গরু এনে জবাই করে তারা মাংস বিতরণ করে নিয়ে গেছে। নির্মম ও নিষ্ঠুর এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উকিল আলী জানান, নির্মমভাবে তার গরুটির পা কেটেও তারা কোনো অনুশোচনা বোধ করে নি। জোরপূর্বক গরুটি নিয়ে তারা জবাই করে মাংস বিতরণ করে নিয়ে গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এ কেমন নির্মমতা! শত্রুতার জেরে গরুর পা কেটে বিচ্ছিন্ন, গরু জবাই করে মাংস বিতরণ

Update Time : ০২:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১