০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৪৬৮৬, প্রথম দিনে অনুপস্থিত ৪৬ জন
- Update Time : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৪ হাজার ৬ শত ৮৬ জন।এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে শিক্ষার্থী ৩ হাজার ৩ শত ২৭ জন। মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষার্থী ১ হাজার ৩৮ জন ও কারিগরি শিক্ষার্থী ৩ শত ২ জন।
রবিবার পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছেন ৪৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত মাধ্যমিকের ২৩ জন,মাদ্রাসার ১৯ জন ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন।
ছাতক উপজেলার ৯ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি কেন্দ্রে, মাদ্রাসার শিক্ষার্থীরা ৩টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষার্থীরাএকটি কেন্দ্রে পরিক্ষা দিচ্ছেন।
রবিবার প্রথম দিনে এসএসসি পরিক্ষার্থী ৩ হাজার ৩ শত ৪ জন,দাখিল পরিক্ষার্থী ১ হাজার ৩৮ জন এবং কারিগরি প্রতিষ্ঠানের ২ শত ৯৮ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছেন।
























