০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার
- Update Time : ১১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে পানিতে ভাসমান অবস্থায় প্রায় ১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর সংলগ্ন রত্নাখাল থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয় জালালপুর-দোলারবাজার সড়কের কাছে রত্নাখালে শিশুর ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে থানার এসআই লিটন ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেন। বন্যার পানিতে অজ্ঞাতনামা এ ছেলে শিশুর লাশ ভাসতে-ভাসতে এখানে আসতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা।





























