০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে এক মেচো বাঘ আটক
- Update Time : ১০:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে একটি মেছো বাঘ। সাতরে অনেক চেষ্টা করেও গ্রামের যুককদের ফাঁকি দিয়ে পালাতে পারেনি বাঘটি। অবশেষে লোহার শিকলে বাঁধা পড়লো মেছো বাঘ। বন্যার পানি উপেক্ষা করে গ্রামের লোকজন অসহায় বাঘটিকে দেখতে এসে ভিড় জমায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ আশ্রয়স্থল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পানিতে ভেসে লোকালয়ে চলে আসে একটি মেছো বাঘ। বাঘ দেখে গ্রামের উৎসাহিত যুবকরা ধাওয়া করে বাঘটিকে। এক পর্যায়ে মেছো বাঘটিকে তারা জীবিত আটক করতে সক্ষম হয়। তবে ধৃত বাঘটির শেষ পরিনতি কি হয়েছে তা আর জানা যায়নি।





























