১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : ১১:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌর শহরের পশ্চিম নোয়ারাই গ্রামের বাড়ি থেকে মাদক ব্যবাসায়ী সমছুল ইসলামকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ছাতক থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার তাকে প্রায় আধাকেজি গাঁজা সহ গ্রেফতার করেন। সমছুল ইসলামের পিতার নাম ছমরু মিয়া।পশ্চিম নোয়ারাই গ্রামে মা আমিরুন বেগম এবং মায়ের ২য় স্বামী সিকন্দর আলীর সাথে নানা বাড়ির ভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সমছুল ইসলাম। এখানে মা ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার পরিবেশ বিনষ্টসহ যুবকরা বিপদগামী হচ্ছে এমন অভিযোগে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও গ্রামবাসী থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সমছুল ইসলামকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার বাদী হয়ে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৩৬) ক ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের (নং২৪) করেছেন। ওই মামলায় মাদক ব্যবাসায়ী সমছুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

Update Time : ১১:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২