০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
- Update Time : ০৮:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে অালোচনা করেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক অাতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনাঈদ অাহমদ জুনেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, অারিফুর রহমান মানিক, মোশাহিদ অালী, হেলাল অাহমদসহ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির সকল ধরণের তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার অাশ্বাস দেন।





























