ছাতকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে আইন-শৃঙ্খলা কিমিটির এক সভা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী,ছাতক থানার ওসি (তদন্ত), আরিফ আহমেদ, নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির প্রমুখ। সভায় আসন্ন দুর্গা পুঁজায় নিরাপত্তা প্রদান,এস এস সি এবং দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা, চোরাচালান রোধ, মাদক দ্রব্য বিক্রয় বন্ধ করন, নৌ-পথে চাঁদাবাজি বন্ধ এবং ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যাত্রী হয়রানি ও সিএনজি চালিত অটোরিকশার অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ভাড়া বৃদ্ধির বিষয়ে দ্রুত একটি সমাধানের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।



























