ছাতকে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে ঈদে মিলাদুন্নবী পালনে মিলাদ ও দোয়া মাহফিলে আল্লামা ফুলতলী ছাহেব কিব্বলা (রহ.) এর সুযোগ্য নাতি ও বিশিষ্ট লেখক মাও: মারজান আহমদ চৌধরী বলেন, আল্লাহর রাসুল (সা.) এর জন্ম বার্ষিকী উদযাপন করে বহু বুযুর্গানে কেরাম উপকৃত হয়েছেন, রাসুলে আকরাম (সা.) এর শান এবং মান মানুষের কাছে পৌছিয়ে দেয় তারাই হচ্ছে আশিকে রাসুল (সা.)। নবীর এ জন্ম বার্ষিকী পালনের মাধ্যমে রাসুল (সা.) এর সান্নিধ্য লাভ করা যায়। তিনি ১০ নভেম্বর রবিবার তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলার লাকেশ্বর বাজার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল ইসলাম ও সহ সাধারন সম্পাদক ইসলামুল হকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: আ,ক,ম আব্দুন নুর, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাও: সিরাজুল ইসলাম ফারুকী, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ শিক্ষা ও শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাও: আজিজুর রহমান, ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ শাখার সহ সভাপতি মাও: আব্দুল গফুর, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, ছাতক দক্ষিণ উপজেলা শাখার সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, ছাতক উত্তর উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মুহিব, ছাতক দক্ষিণ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুহেল তাজ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আল ইসলাহ শাখার সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজলুজ্জামান দুদু, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সাবেক মেম্বার জনাব ফিরুজ আলী, সংগঠনের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন শাখার সভাপতি হুছাম উদ্দিন জামিল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ নোমান প্রমুখ। বিজ্ঞপ্তি





























