১২:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ইয়াবার আসরে পুলিশের হানা, মোটরসাইকেল জব্ধ
- Update Time : ১২:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জের ছাতকে গাঁজা ও ইয়াবার আসরে অভিযান চালিয়ে মাদকসেবীদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল জব্ধ করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলা সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রাম থেকে মোটর সাইকেলটি জব্ধ করা হয়।
শনিবার জব্ধ করা মোটর সাইকেলটি ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম সৈদেরগাঁও গ্রামে মাদকসেবীদের আস্তানায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদকসেবীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থলে ফেলে যায়।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শওকত হোসেন এর সত্যতা স্বীকার করেছেন।



















